• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

করোনা : দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২৪৭, নতুন শনাক্ত ১৫ হাজার ১৯২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৬ জুলাই, ২০২১

এনবি নিউজ : আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১৫ হাজার ১৯২ জন।

এখন পর্যন্ত এটি দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৫২১ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১১ হাজার ৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন। একদিনে করোনা শনাক্তের হার ২৯.৮২ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৯৫২টি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ২৪৭ জনের মধ্যে পুরুষ ১৪১ জন আর নারী ১০৬ জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ ৭২ জন মারা গেছেন।

এছাড়া চট্টগ্রামে ৬১ জন, খুলনায় ৪৬ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে ১৬ জন, সিলেটে ১৪ জন, বরিশালে ১২ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।

এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করা হলেও তা পুরোপুরি মানা হচ্ছে না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় রাজধানীর হাসপাতালগুলোয় উপচে পড়া ভিড়।

এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরেও কেউ শয্যা পাচ্ছে না। আর আইসিইউ শয্যা পাওয়া তো সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। করোনা পরীক্ষা করাতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

হাসপাতালগুলোয় ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকে পরীক্ষা করাতে না-পেরে ফিরে যাচ্ছেন। সব মিলিয়ে করোনা পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১