• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের মির্জার সাক্ষাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৮ জুলাই, ২০২১

এনবি নিউজ :  চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা।

সুদূর আমেরিকা যাত্রার আগে মঙ্গলবার বিকেলে তিনি তার বড়ভাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন এবং  কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে কথা বলেছেন।

বিষয়টি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে জানিয়েছেন কাদের মির্জা নিজেই।

চার ঘণ্টা আগে কাদের মির্জার পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে তার বাসায় অভ্যর্থনাকক্ষে অবস্থান করছেন তিনি। দুজনেই সামাজিক দূরত্ব মেনে বসে আছেন। দুজনে মাস্ক পরিহিত।

ছবির ক্যাপশনে কাদের মির্জা লিখেছেন,  ‘চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই জননেতা জনাব ওবায়দুল কাদের এমপির সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিই। এসময় কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল করার লক্ষ্যে আলোচনা হয়। সকলে ধৈর্যবান হয়ে শান্তির লক্ষ্যে কাজ করুন। শান্তি প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে সহযোগিতা করুণ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির দরজায় মা-বাবার কবর জিয়ারত শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করেন কাদের মির্জা।

আমেরিকা যাত্রায় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক ও আমেরিকা প্রবাসী আইয়ুব আলী।

ইতোপূর্বে বড়ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরামর্শে ফলোআপ চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার উদ্দেশে গত ১০ জুন সব প্রস্তুতি সম্পন্ন করেও শেষ মুহূর্তে অজ্ঞাত কারণে যাত্রা বাতিল করে বিমানবন্দর থেকে ফিরে আসেন কাদের মির্জা।

টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১