• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে ঢাকামুখী পোশাককর্মীদের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩১ জুলাই, ২০২১

এনবি নিউজ : কঠোর বিধিনিষেধের তোয়াক্কা না করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিগুলোতে আজ শনিবার যাত্রী ও ব্যক্তিগত যানবাহন পারাপারের হিড়িক পড়েছে। বৈরি আবহওয়ার মধ্যেও আজ সকাল থেকে সচল ১০টি ফেরিতে নদী পার হচ্ছে শতশত যাত্রী ও ব্যক্তিগত যানবাহন।

এদিকে, শিমুলিয়া ঘাটে পৌঁছে ঢাকামুখী যাত্রীরা সড়কে পুলিশের চেকপোস্ট এড়িয়ে ছোট যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে রওনা হচ্ছে। এতে যাত্রীদের দুই-তিনগুন বেশি ভাড়া গুণতে হচ্ছে।

যাত্রীদের দাবি, প্রয়োজনীয় কাজ এবং জীবিকার তাগিদে কর্মস্থলে ছুটছেন তাঁরা। পোশাককর্মীরা বলছেন, গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, তাই যেকোনো উপায়ে গার্মেন্টসে যোগদান করতে হবে, না হলে চাকরি থাকবে না। এসব যাত্রীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (মেরিন) আহমেদ আলী জানান, রুটে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি সচল রয়েছে। শুধু জরুরি গাড়ি পারাপারেই ফেরি চালু রয়েছে। শিমুলিয়া থেকে বাংলাবাজারগামী যাত্রীর সংখ্যা কম। তবে বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে আসা প্রতিটি ফেরিতেই চাপ রয়েছে। ঘাটে গাড়ির চাপ না থাকায় যেসব গাড়ি পারাপারের জন্য আসছে, সেগুলোকে খুব একটা অপেক্ষা করতে হচ্ছে না। তবে, গার্মেন্টস শ্রমিকের সংখ্যা বেশি। তাঁরা যেকোনো উপায়ে ঢাকায় যাওয়ার চেষ্টা করছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০