• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পকারখানা খুলেছে, কর্মব্যস্ত শিল্পাঞ্চল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১ আগস্ট, ২০২১

এনবি নিউজ : সরকারঘোষিত চলমান বিধিনিষেধের মধ্যে রপ্তানিমুখী শিল্পকারখানা খোলার সিদ্ধান্তে কর্মব্যস্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল।

শ্রমিকদের যাতায়াতের সুবিধার জন্য আজ দুপুর পর্যন্ত যানচলাচল শিথিলের ঘোষণায় মহাসড়কগুলোতে যানবাহনের চাপও অনেক বেড়েছে।

রাতের ক্লান্তিকর ভ্রমণ শেষে শ্রমঘন এলাকাগুলোতে অব্যাহত রয়েছে কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে আসা শ্রমিকদের ঢল।

তবে, পর্যাপ্ত যানবাহনের অভাবে স্বল্প সময়ের নোটিশে গ্রাম থেকে আসা মানুষকে পথে পথে বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে।

শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় দুই হাজারের অধিক শিল্পকারখানা খুলে দেওয়ায় এসব এলাকায় বিধিনিষেধের বিষয়টি কার্যত ভেঙে পড়েছে।

সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, গাদাগাদি করে বাসে অফিসের উদ্দেশে রওয়ানা হতে দেখা গেছে শ্রমিকদের।

যানবাহনের বাড়তি চাপে সড়কের বিভিন্ন পয়েন্টে চিরচেনা যানজটের দৃশ্য ফিরে এসেছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১