• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

অজিদের ২৩ রানে হারিয়ে সিরিজে দুর্দান্ত সূচনা টাইগারদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

এনবি নিউজ : তিন সংস্করণেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ। সর্বশেষ টি-টোয়েন্টিতে ১৩১ রানের সম্বল নিয়ে অস্ট্রেলিয়াকে ১০৮ রানেই অল-আউট করেছে বাংলাদেশ। এর আগে কখনোই এত কম রানের সম্বল নিয়ে টি-টোয়েন্টিতে জেতেনি বাংলাদেশ।

একই সঙ্গে অজিদের ২৩ রানে হারিয়ে সিরিজে দুর্দান্ত সূচনা করলো বাংলাদেশ। টাইগারদের দেয়া ১৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১০৮ রান করে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ।
নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩১ রানের ছোট পুঁজি পায় সাকিব-রিয়াদরা।

এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

এর আগে দুই দল এই ফরম্যাটে ৪ বার মুখোমুখি হলেও প্রতিটি ম্যাচ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। সবগুলো ম্যাচেই জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। অর্থাৎ পঞ্চমবারের দেখায় অজিদের হারালো বাংলাদেশ।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১