• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

শেখ কামাল তারুণ্যের অহংকার, সৃষ্টিশীল অনন্য প্রতিভার দৃষ্টান্ত: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

এনবি নিউজ : বাংলাদেশের রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাসের সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় পচাত্তরের আগস্ট ট্র্যাজেডি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বৃহস্পতিবার সকালে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন।

শহীদ শেখ কামাল তারুণ্যের অহংকার এবং একজন সৃষ্টিশীল অনন্য প্রতিভার দৃষ্টান্ত হয়ে থাকবেন বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে শেখ কামালের   বহুমুখী সৃজনশীল প্রতিভার সৃষ্টি। আজকে লক্ষ কোটি তরুণের অন্তরে প্রেরণার  প্রদীপ্ত প্রজ্জলিত শিখা হিসেবে যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার যে কলঙ্ক জাতির কপালে কলঙ্ক তিলক হিসেবে ছিল- সেই কলঙ্কের কালিমা বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পূর্ণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আলোর পথে যাত্রা শুরু করছেন, সেই আলোর পথের অভিযাত্রী হয়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবো – আজকের দিনে এটাই অঙ্গীকার।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবাহনী ক্লাবে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০