• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

আজ শুরু হচ্ছে গণটিকাদান কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৭ আগস্ট, ২০২১

এনবি নিউজ : নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আজ শনিবার। এর আগে গণটিকাদান কর্মসূচি ঘোষণার সময় এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানানো হয়েছিল। তবে, বর্তমানে সেই সংখ্যা কমিয়ে ৩২ লাখে নিয়ে আসা হয়েছে। এ ছাড়াও এর আগে বলা হয়েছিল, ১৮ বছর থেকে তদূর্ধ্ব বয়সীদের টিকাকরণের আওতায় নিয়ে আসা হবে। তবে, ছয় দিনব্যাপী বর্তমান কর্মসূচিতে ২৫ বছর এবং এর বেশি বয়সীরা টিকা পাবেন বলে জানানো হয়েছে।

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সভাকক্ষে গতকাল শুক্রবার আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছিলেন, ৭ আগস্ট সারা দেশে সব ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় টিকা কার্যক্রম শুরু হবে। ইউনিয়ন ও পৌরসভার বাদ পড়া ওয়ার্ডে ৮ ও ৯ আগস্ট টিকা কার্যক্রম চলবে। ১০ ও ১২ আগস্ট জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের জনগোষ্ঠীর ৫৫ বছরের বেশি বয়সীদের জন্য করোনার টিকা কার্যক্রম চলবে।

স্বাস্থ্যের ডিজি জানান, যাঁরা আগে রেজিস্ট্রেশন করেছেন, তাঁরা যেখানে কেন্দ্র নির্ধারণ করেছেন, সেখানে টিকা নেবেন। ক্যাম্পেইনের টিকাদান আলাদাভাবে পরিচালিত হবে।

টিকার সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর

১৮ বছর বয়সীদের অনেকের জাতীয় পরিচয়পত্র নেই, এতে বিশৃঙ্খলা তৈরি হবে। এ কারণে টিকার সর্বনিম্ন বয়সসীমা ১৮ না করে ২৫ বছর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

এ বি এম খুরশীদ আলম আরও বলেন, ‘যেকোনো ভ্যাকসিনেশন কার্যক্রম সুনির্দিষ্টভাবে প্রদানে পরিকল্পনা করা সম্ভব হয় না। আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী পরিকল্পনা তৈরি করেছি। দেশে টিকার ঘাটতি থাকলেও সবাইকে টিকা প্রদানে সরকার বদ্ধপরিকর। এখন পর্যন্ত এক কোটি ৯৯ হাজারের অধিক মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০