• শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীর ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৮ আগস্ট, ২০২১

এনবি নিউজ : কঠোর বিধিনিষেধের ১৭তম দিনেও আজ রোববার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীর ভিড় দেখা গেছে। আজ সকাল থেকে বিধিনিষেধ উপেক্ষা করে নৌরুটের ফেরিতে নদী পার হচ্ছে অনেকেই। অন্যদিকে কঠোর বিধিনিধেষের নিয়ম অনুযায়ী, শুধু জরুরি ও বিধিনিষেধের আওতার বাইরে থাকা যানবাহন পারাপারের নির্দেশনা থাকলেও ফেরিতে পার হচ্ছে ব্যক্তিগত গাড়ি।

এদিকে, গণপরিবহণ বন্ধ থাকায় আজও শিমুলিয়াঘাটে পৌঁছানোর পর জরুরি প্রয়োজন ও কর্মস্থলে ফেরা মানুষেরা গন্তব্যে যেতে বিপাকে পড়ছে। পিকআপভ্যান, কাভার্ডভ্যান, ব্যাটারিচালিত-সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে ভেঙে ভেঙে তাঁরা পাড়ি দিচ্ছেন গন্তব্যে। এতে ভোগান্তির পাশাপাশি গুণতে হচ্ছে দুই-তিনগুণ বেশি ভাড়া।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, নৌরুটে বর্তমানে রোরো, মিডিয়াম ও ছোট মিলিয়ে ১০টি ফেরি সচল রয়েছে। সকাল থেকে বাংলাবাজার ঘাট থেকে ঢাকামুখী যাত্রীরা আসছেন। আবার দক্ষিণবঙ্গগামী কিছু যাত্রীও পারাপার করছেন। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক ব্যক্তিগত গাড়ি ও দুই শতাধিক ট্রাক।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (মেরিন) আহমেদ আলী জানান, রোরো ও মাঝারি সাইজের ১০টি ফেরি চলাচল করলেও ছয়টি ডাম্প ফেরি (টানা ফেরি) বন্ধ রয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১