• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ২১০ ডেঙ্গু রোগী ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৯ আগস্ট, ২০২১

এনবি নিউজ : আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ২১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এদের মধ্যে ঢাকায় ১৮১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৯ জন।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২১ জনসহ মোট ১৮১ জন রোগী ভর্তি হন। অপরদিকে ঢাকার বাইরের ২৯ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা জেলা ব্যতীত) ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে তিনজন ও বরিশাল বিভাগে দুইজন রয়েছেন।

দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩১ জনে। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮৬৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৬৮ জন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১