• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

স্বাস্থ্যবিধি মেনে হাইকোর্টে আগাম জামিন শুনানি হবে ২২ আগস্ট থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

এনবি নিউজ : আগামী ২২ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে হাইকোর্টে আগাম জামিন আবেদনের শুনানি হবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে ও প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে ২২ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন (নতুন মামলা) বেঞ্চগুলোতে আগাম জামিন শুনানি করা হবে।  সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।

মহামারির কারণে মাস কয়েক উচ্চ আদালতে আগাম জামিন আবেদনের শুনানি হচ্ছিল না। আইনজীবীদের একটি অংশ উচ্চ আদালতে আগাম জামিন আবেদনের শুনানি করার জন্য আরজি জানিয়ে আসছিলেন।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা সর্বাত্মক লকডাউন ১০ আগস্ট পর্যন্ত কার্যকর ছিল।  ১১ আগস্ট থেকে প্রায় সবকিছু খুলে যায়।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১