• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

বিএনপি নেতাদের বলি- মাঠ উত্তপ্ত করে লাভ হবে না : নানক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

এনবি নিউজ : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের কথা শুনেই পুলিশের ওপর হামলা চালিয়ে বিএনপি জানান দিয়েছে- তারা মাঠে আছে। তারই অংশ হিসেবে প্রশাসনের ২৭ কর্মকর্তার ওপর হামলা এবং বহু গাড়ি ভাংচুর করেছে। বিএনপি নেতাদের বলি- মাঠ উত্তপ্ত করে লাভ হবে না।

আজ বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দারুস সালাম থানা আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

দারুস সালাম থানা সভাপতি মাজহারুল আনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদুর রহমান হ্যাপির সঞ্চালনায় আলোচনায় বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিমসহ মিরপুরের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সভায় মির্জা আজম বলেন, আমরা হয়ত বিএনপিকে মাঠে মোকাবিলা করতে পারব। কিন্তু ওই হেফাজত ইসলামের মতো মৌলবাদী সংগঠনগুলোকে আমরা মোকাবিলা করতে হলে দলের ত্যাগী এবং যোগ্য নেতাকর্মীকে দলীয় পদে স্থান করে দিতে হবে। তিনি বলেন, নতুন পৃথিবীতে নতুন মৌলবাদীরা যোগ দিয়েছে। বাংলাদেশের মৌলবাদীরা ও হেফাজতের প্রধান টার্গেট আওয়ামী লীগ। তারা সুযোগ পেলেই আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের পরিবারের ওপর হামলা চালাতে চেষ্টা করবে। আমাদের সবাইকে মৌলবাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১