• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বঙ্গবন্ধুকে কটূক্তি মামলায় তারেকের ২ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজঃ আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

নড়াইলে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান বিশ্বাস এর করা মামলায় নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা এ রায় দেন।

এ সময় জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু জানান, আসামিকে গ্রেফতারের পর থেকে এ রায় কার্যকর হবে।

ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে যুক্তরাজ্যে, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর তারেক জিয়া বিএনপির এক সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে কটুক্তিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য রাখে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে একই বছরের ২৪ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে এ মানহানি মামলাটি করা হয়।

এ টি/ বৃহস্পতিবার


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০