• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

ব্লগার অভিজিৎ হত্যা মামলার রায় ১৬ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজঃ বৃহস্পতিবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান, আগামী ১৬ ফেব্রুয়ারি বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ  হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন।

যুক্তরাষ্ট্র থেকে মা-বাবার সঙ্গে দেখা করার জন্য ১৫ ফেব্রুয়ারি  দেশে আসেন। ওই বার একুশে বইমেলায় তার দুটি বই প্রকাশিত হয়।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি মেলা থেকে ফেরার সময় রাত সাড়ে ৮টায় টিএসসি চত্বরের সামনে স্ত্রী বন্যা আহমেদসহ হামলার শিকার হন তিনি। হামলায় তার মাথার মগজ বের হয়ে যায়। হামলায় চাপাতির আঘাতে বন্যার বা হাতের বৃদ্ধাঙুলও বিচ্ছিন্ন হয়ে যায়।

অভিজিৎকে হাসপাতালে নিলে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

ঘটনার পর অভিজিতের বাবা ড. অজয় রায় বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এরা হলেন- শফিউর রহমান ফারাবী, মো. সাদেক আলী ওরফে মিঠু, মোহাম্মদ তৌহিদুর রহমান ওরফে গামা, আমিনুল মল্লিক, জুলহাস বিশ্বাস, মো. জাফরান হাসান, মান্না ইয়াহিয়া ওরফে মান্নান বাহি, মো. আবু বকর সিদ্দিক সোহেল, আরাফাত রহমান ও মো. আবুল বাশার। এদের মধ্যে আবুল বাশার জামিনে থাকা অবস্থায় মারা গেছেন।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট মামলাটি তদন্ত করে চার বছর পর ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

এ টি/ বৃহস্পতিবার


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১