• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

মডার্নার টিকাসহ গ্রেফতার সেই ক্লিনিক মালিকের দুদিনের রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৩ আগস্ট, ২০২১ সংবাদটির পাঠক ৪ জন

এনবি নিউজ : অবৈধভাবে করোনাভাইরাসের মডার্নার টিকা দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ ক্লিনিকের মালিক বিজয়কৃষ্ণ তালুকদারের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে আজ রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন। আজ রিমান্ড শুনানি নিয়ে তার রিমান্ড মঞ্জুর করা হয়।

গত বুধবার রাতে একটি ক্লিনিক থেকে মডার্নার দুটি অ্যাম্পুল পাওয়া যায় এবং মডার্না টিকার ২২টি খালি বক্সসহ তাকে গ্রেফতার করা হয়।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১৪ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:৩০ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:২৯ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ
    এশা রাত ৭:১১ অপরাহ্ণ