• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

খুলনায় ‘আনসার আল ইসলামের দুই সদস্য’ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

 

এনবি নিউজ : খুলনা মহানগরীর ময়লাপোতা মসজিদের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম-এর দুই সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও মহানগর পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গতকাল সোমবার বিকেলে তাঁদের আটক করে। আটক দুজনের নাম নাসিম ও হাসান।

সিআইডি খুলনা মেট্রো অ্যান্ড জেলা ইউনিটের সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলছেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ময়লাপোতা মসজিদের সামনে থেকে গতকাল বিকেলে আনসার আল ইসলামের সদস্য নাসিম ও হাসানকে আটক করা হয়েছে। এরপর তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী বোমা তৈরির বিপুল সরঞ্জাম, একটি এয়ারগান, লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, সদস্য সংগ্রহ ফরম ও জিহাদি বই উদ্ধার করা হয়। তাঁরা উগ্রবাদী মতবাদ প্রচার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সদস্য সংগ্রহ, দাওয়াতি কার্যক্রম, সদস্যদের কাছ থেকে চাঁদা আদায় ও নাশকতার পরিকল্পনা করে আসছিলেন।

তাপস কর্মকার আরও জানান, আটক দুজনের সহযোগীদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে নগরীর লবণচরা থানায় মামলার প্রস্তুতি চলছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০