• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

এনবি নিউজ : আগামী ১ সেপ্টেম্বর দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে- ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।

বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে দলের স্থায়ী কমিটির সদস্যদের ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ। এছাড়াও দুপুর ১২টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।

মঙ্গলবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া দিনটি উপলক্ষে আলোচনা সভা, হেলথ ক্যাম্প ও করোনা রোগীদের সহায়তাসহ দেশব্যাপী পোস্টার এবং ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলে জানান তিনি।

বিএনপির এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে অনুরূপভাবে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের জন্য সকল ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও আগামী ৩০ আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসটি’ নানা কর্মসূচির মাধ্যমে পালন করবে বিএনপি

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১