• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

সিলেটে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, রেলযোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ : সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের গুতিগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়।

সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক খলিলুর রহমান এনবি নিউজকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

খলিলুর রহমান বলেন, তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর থেকেই সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

কখন নাগাদ এই রেলযোগাযোগ স্বাভাবিক হবে, সে সম্পর্কে কিছুই বলতে পারেনি সিলেট রেলওয়ে স্টেশন।

সিলেট রেলস্টেশন সূত্র জানায়, তেলবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারে দিবাগত রাত আড়াইটার দিকে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশনের মেকানিক ইঞ্জিনিয়ার ও উদ্ধারকারী একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছায়। এরপর রাত তিনটা থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়।

এদিকে, দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্রেনের ৮টি বগির মধ্যে ৭টিই রেললাইনের পাশে পড়ে গেছে। ফলে এই বগিগুলো থেকে তেল ছড়িয়ে পড়তে থাকে।

খবর পেয়ে স্থানীয় লোকজন গত রাত থেকেই হাঁড়ি-পাতিল, বালতি, ড্রামসহ বিভিন্ন পাত্র নিয়ে ঘটনাস্থলে আসেন। তাঁরা তেল সংগ্রহ করতে থাকেন।

তেল ছড়িয়ে পড়া থেকে দুর্ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলে রাত ২টা থেকে ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশ পাহারা বসিয়েছে।

দুর্ঘটনার কারণে গতকাল রাত পৌনে ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস মোগলাবাজার স্টেশনে আটকা পড়েছে।

এটি/০৫ ফেব্রুয়ারি’২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১