• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

রাজনীতিবিদদের দুর্নীতি শিখিয়েছে দুর্নীতিবাজ আমলারা: কাদের মির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

এনবি নিউজ : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, রাজনীতিবিদদের দুর্নীতি শিখিয়েছে দুর্নীতিবাজ আমলারা। আমলারা অবসর গ্রহণ করে স্থানীয়ভাবে রাজনীতিতে প্রভাব বিস্তার করার উদ্দেশে দলে বিভাজন সৃষ্টি করে। দলীয় সংসদ সদস্য মনোনয়ন লাভের জন্য এ ধরনের দুর্নীতিবাজ আমলারা এসব করেন। সচিব বেলায়েতের এক্সটেনশন না দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোরতার প্রমাণ দিয়েছেন।

বুধবার রাতে ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, রাষ্ট্র পরিচালিত হয় নির্বাচিত প্রতিনিধি দ্বারা। নির্বাচিত জনপ্রতিনিধিদের সহায়তায় প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দুর্বল রাজনৈতিক নেতৃত্বের কারণে আমলারা মাথা চাড়া দিয়ে ওঠে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলাদের দুর্নীতির লাগাম টেনে ধরার চেষ্টা করছেন। সৎ কর্মকর্তাদের কারণে এখনো দেশ টিকে আছে। এসব সৎ সরকারি কর্মকর্তার সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হচ্ছেন। যেসব কর্মকর্তার কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস হয় তাদের বিষয়ে কড়া নজর রাখা উচিত।

তিনি আরও বলেন, গণভবনে আমি প্রত্যক্ষদর্শী, কিছু কর্মচারী গণভবন থেকে বের হওয়ার সময় টিপস ও টাকার জন্য গায়ের পাঞ্জাবি, এমনকি গায়ে থাকা ‘মুজিব কোট’ ছিঁড়ে ফেলার উপক্রম হয়। এ আচরণ অত্যন্ত দুঃখজনক। এসব ঘটনা ও আচরণ আমাদের প্রধানমন্ত্রী এবং দলের জন্য অসম্মানজনক।

কাদের মির্জা বলেন, অরাজনৈতিক কালো টাকার মালিক ব্যবসায়ীরা রাজনীতি নিয়ন্ত্রণ করছে। টাকার জোরে এমপি-মন্ত্রী হয়ে এরা সচিবদের স্যার বলে। উপজেলা চেয়ারম্যানরাও ইউএনওকে স্যার বলে। এগুলো খুবই দু:খজনক।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১