• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

গত ২৪ ঘণ্টায় ২৬৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

এনবি নিউজ : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ২৬৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। মোট রোগীর মধ্যে ২১৭ জন ঢাকায় ভর্তি। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন ৫০ জন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯০ জনে। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯৬৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১২৫ জন ভর্তি রয়েছেন।

আজ বৃহস্পতিবার ২৬ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৬৭ জনের মধ্যে রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্বশাসিত হাসপাতালে ৭৯ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৩৮ জন রোগী ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি হন ৫০ জন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট ৯ হাজার ১২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৯৮৮ জন।

জানা গেছে, চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং ২৬ আগস্ট পর্যন্ত ৬ হাজার ৪৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৪০ জনের মৃত্যু হয়। এর মধ্যে ১২ জন মারা গেছেন জুলাই মাসে। আর চলতি মাসের ২৬ আগস্ট পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০