• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

দেশে ফিরেছে ভারতে জরুরি অবতরণকারী বিমানের যাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

এনবি নিউজ : অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছে ভারতে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীরা। শনিবার প্রথম প্রহরে রাত ১২টা ৫১ মিনিটে বিমানের ফ্লাইটে আটকে পড়া যাত্রীরা দেশে ফেরে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার  এ তথ্য নিশ্চিত করেছেন। এনবি নিউজকে তিনি জানান, ওমানের মাস্কাট থেকে ঢাকাগামী ফ্লাইটের ভারতের নাগপুরে জরুরি অবতরণের ফলে আটকে পড়া যাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ভারতীয় সময় ১০টা ২৫ মিনিটে উড্ডয়ন করে।

মাঝ আকাশে পাইলট হৃদরোগে আক্রান্ত হওয়ায় ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট শুক্রবার ভারতের মহারাষ্ট্র প্রদেশের নাগপুরে জরুরি অবতরণ করে। বোয়িং ৭৩৭-৮ বিমানটি মাস্কাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল।

বিমান পরিবহণের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ভারতের ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের কাছাকাছি থাকাকালীন বিমানটির কো-পাইলট জরুরি অবতরণের জন্য কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন।

পরবর্তী সময়ে কলকাতা এটিসি কো-পাইলটকে কাছের বিমানবন্দরে অবতরণ করতে বললে স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে যাত্রীবাহী বিমানটি নাগপুর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

অবতরণের পর পাইলট নওশাদ আতাউল কাইয়ুমকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু করা হয়।

এর আগে ২০১৬ সালের ২২ ডিসেম্বর পাইলট আতাউল কাইয়ুমের বিচক্ষণতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের দেড় শতাধিক আরোহী। বিমানের চাকা ক্ষতিগ্রস্ত হলেও তিনি নিরাপদে ঢাকায় জরুরি অবতরণ করাতে সক্ষম হন। এজন্য তিনি বৈমানিকদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (আইএফএএলপিএ) প্রশংসাপত্রও পান।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০