• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

মেট্রোরেলের ‘টেস্ট রান’ শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

এনবি নিউজ : রাজধানীত পরীক্ষামূলকভাবে মেট্রোরেলে ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ রোববার থেকে। রাজধানীর উত্তরা থেকে পল্লবী পর্যন্ত চারটি স্টেশনের মধ্যে পরীক্ষামূলকভাবে যাত্রীবিহীন ট্রেন চলবে। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকাল ১০টায় উত্তরায় মেট্রোরেলের জন্য নির্মিত ডিপোতে ট্রেন চলাচল উদ্‌বোধন করবেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, আজ ভায়াডাক্টের ওপর টেস্ট রান শুরু হবে।

এর আগে গত শুক্রবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত প্রথম বারের মতো পরীক্ষামূলকভাবে চলাচল করেছে স্বপ্নের মেট্রোরেল।

মেট্রোরেল গত শুক্রবার ছয়টি বগি নিয়ে মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলাচল করে। আজ দেশের প্রথম মেট্রোরেলের ভায়াডাক্টের ওপর পরীক্ষামূলক চলাচল শুরু করবে। এরই প্রস্তুতির অংশ হিসেবে গত শুক্রবার প্রথম বারের মতো মেট্রোরেল এ রুটে চলাচল শুরু করেছে বলে জানিয়েছিল ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল সূত্র জানায়, আজ সকাল ১০টায় ভায়াডাক্টের ওপর টেস্ট রান শুরু হবে। এর ওপর অনেক দিন ধরে কাজ চলছে। কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি না, বাধা আছে কি না—এসব দেখার জন্যই গত শুক্রবার তারা ভায়াডাক্টে অল্প অল্প করে চালিয়ে দেখেছে।

সূত্র জানায়, ডিপো থেকে শুরু করে যেসব স্টেশনের কাজ শেষ হয়েছে সেগুলোর মধ্যে ট্রেনটি আজ আবার পরিচালনা করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১