• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

ঢাকার রাজপথে বিএনপির কালো পতাকা মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

এনবি নিউজ : বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কুৎসা রটানো ও তার মাজার নিয়ে কটুক্তি এবং ষড়যন্ত্রের প্রতিবাদে কালো পতাকা হাতে নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রায় ৬ মাস পর রাজপথে প্রকাশ্যে মিছিলের নেতৃত্ব দিলেন রিজভী। দীর্ঘ চার মাস অসুস্থ থাকার পর তিনি সুস্থ হয়ে এখনও বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে চলফেরা করছেন।

আজ রোববার দুপুর ১২ টার দিকে রাজধানীর রোকেয়া সরণি এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশ’ নেতাকর্মীর সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মূল সড়ক হয়ে সামনের দিকে কিছুদূর এগিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উওর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল আলম তেনজিং, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ, ফজলুর রহমান মনটু, শিমুল হোসেন, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক, কাফরুল থানা যুবদল সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাব্বী, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন হোসেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন বিল্লাহ ও ১৬ নং ওয়ার্ড বিএনপির মুক্তাদিরুল ইসলাম প্রমুখ।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০