• শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিমানের পাইলট নওশাদ মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

 

এনবি নিউজ : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম মারা গেছেন । বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুবে আলী এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওমানের রাজধানী মাসকট থেকে গত শুক্রবার (২৭ আগস্ট) ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে মধ্য আকাশে হঠাৎ অসুস্থতা অনুভব করেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইটটি (বিজি ০২২) ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। সেখান থেকে খুব দ্রুত তাকে স্থানীয় হোপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রেখে তাঁর চিকিৎসা চলছিল।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুবে আলী বলেন, ‘দায়িত্ব পালন করা অবস্থায় তাঁর এ মৃত্যু সত্যিকার অর্থেই আমাদের অত্যন্ত ব্যথিত করেছে। আমরা দক্ষ ও অভিজ্ঞ এ পাইলটের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

এর আগে ২০১৬ সালের ২২ ডিসেম্বর পাইলট আতাউল কাইয়ুমের বিচক্ষণতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের দেড় শতাধিক আরোহী। বিমানের চাকা ক্ষতিগ্রস্ত হলেও তিনি নিরাপদে ঢাকায় জরুরি অবতরণ করাতে সক্ষম হন। এজন্য তিনি বৈমানিকদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (আইএফএএলপিএ) প্রশংসাপত্রও পান।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১