• শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

পঁচাত্তরে আওয়ামী লীগ নেতারা একটি ডাকের অপেক্ষায় ছিলেন : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

এনবি নিউজ : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ নেতারা একটিমাত্র ডাকের অপেক্ষায় ছিলেন এর প্রতিবাদ করার জন্য। কিন্তু সেই ডাক বা আহ্বান তাঁরা পাননি।’

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটি আয়োজিত গতকাল রোববার রাতে এক ওয়েবিনারে  হিসেবে অংশ নিয়ে এ কথা বলেন আইনমন্ত্রী। আলোচনার বিষয় ছিল—‘সপরিবারে জাতির পিতার হত্যাকাণ্ডে মূল ষড়যন্ত্রকারী ও সুবিধাভোগী কারা?’

এ সময় আইনমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান বিনা ভোটে প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের নিয়ে সরকার গঠন করেছিলেন। তিনি যে প্রকৃত মুক্তিযোদ্ধা নন, সেটা তাঁর কাজেই প্রমাণিত হয়েছে।’

আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে একটি কমিশন গঠন করা হলে, সে কমিশন যে মতামত দেবে, তা ইতিহাসে গুরুত্ব পাবে। সেজন্য ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে একটি নিরপেক্ষ  কমিশন গঠন করে তার মাধ্যমে আজকের কথাগুলো ‘ফরমালাইজড’ করে নতুন প্রজন্মের জন্য রেখে যেতে হবে।’

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১