• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আজ নয়, ফাইজারের ১০ লাখ ডোজ টিকা আসবে বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

 

এনবি নিউজ : কোভিড টিকার বৈশ্বিক কার্যক্রম কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের যে ১০ লাখ ডোজ টিকা আসার কথা ছিল, তা আজ সোমবার আসছে না বলে জানা গেছে।

টিকাগুলো আগামী বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম প্রধান।

মাইদুল ইসলাম আরও জানান, আজ দিবাগত রাত আড়াইটার দিকে বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছবে কি না, সেটিও পরে জানানো হবে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, ফাইজারের আরও ১০ লাখ ডোজ করোনার টিকা ৩০ আগস্ট দেশে আসছে। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে এ টিকা ৩০ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথাও জানানো হয়েছিল।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০