• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

গত ২৪ ঘণ্টায় ২৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

এনবি নিউজ : আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৩ জন রোগী। এর মধ্যে শুধু ঢাকায় ভর্তি হয়েছেন ২১৩ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৪২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১হাজার ৪ জন ও ঢাকার বাইরে ১৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

আর চলতি আগস্ট মাসে ডেঙ্গু শনাক্ত হয় ৭ হাজার ৪৯৫ জন। এর আগে, গত জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে এবং আগস্ট মাসে এখন পর্যন্ত ৩০ জন মারা গেছেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১