• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

পরীমনির রিমান্ডের অভিজ্ঞতা ও আদালতে চিৎকারের কারন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : ঢালিউড সিনেমার জনপ্রিয় মুখ পরীমনির জীবনে দুঃসময় যাচ্ছে।  গত কয়েকমাস ধরে নানা বিতর্কের পর কারাভোগও করতে হয়েছে তাকে।  কয়েকদফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই নায়িকাকে।

২৭ দিন কারাভোগের পর বুধবার মুক্তি পেয়েছেন ঢালিউড নায়িকা।  এদিন রিমান্ড অভিজ্ঞতা ও আদালতে চিৎকার করে প্রতিবাদ জানানোর কারণও জানিয়েছেন।

রিমান্ডের অভিজ্ঞতা নিয়ে ঢাকাই ছবির এই নায়িকা বলেন, সেভাবে হয়রানি করেনি তারা আমাকে। কি হয়েছে সবই আমি বলব।  ফোন, গাড়ি সব সিআইডিতেই আছে।  যেসব ভিডিও বাইরে এসেছে সেগুলো ওই ফোনেই ছিল।  তিনি বলেন, আমার ব্যক্তিগত ভিডিও লিক করার অধিকার কারও নেই। তাও আমার ফোন থেকে।  আমার বাসার সিসিটিভি ফুটেজও নিয়ে যায়। অনেক তো হলো। সবকিছুই তো একটা জায়গায় শান্ত হওয়া উচিত।

পরীমনিকে গ্রেফতারের পর ৪ দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্তকারী কর্মকর্তারা।  আদালত জামিন নামঞ্জুর করলে চিৎকারে প্রতিবাদ জানান এই নায়িকা।  এ প্রসঙ্গে তিনি বলেন, চোখের সামনে আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আমি বলব না? আমি প্রতিবাদ করব না। আরে আমাকে যখন এখান (বাসা) থেকে নেয় তখন আমি জানি নাকি যে, আমাকে গ্রেফতারের জন্য নেয়।  কত নাটক করে আমাকে এখান থেকে নিল।  বলল, জাস্ট অফিসে যাবেন, কথা বলবেন, চলে আসবেন।  ওমা, পরদিন দেখি পরীমনি গ্রেফতার।  আমি বুঝলাম না কিসের জন্য।  এগুলো অনেক কথা।  সব বলব আমি।

নিজেকে নির্দোষ দাবি করে পরীমনি বলেন, আমি কি এমন করেছি? আমি শুরু থেকেই স্ট্রং ছিলাম। আমি যদি অপরাধী হতাম, তাহলে ভেঙে পড়তাম। কিন্তু আমি তো কিছু করিনি। আমার সঙ্গে কি হয়েছে সব বলব। আমাকে একটু সময় দিন। বেঁচে থাকার জন্য একটা মানুষের মিনিমাম (সামান্য) স্পেস তো লাগে।  একটা মাস ধরে এই অবস্থা চলছে।’

মঙ্গলবার দুপুরে পরীমনির জামিনের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ।  নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় তিনি পরীমনির জামিন মঞ্জুর করেন।  এরপর দিন জামিনে মুক্ত হন নায়িকা।

২০১৪ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরীমনি এ পর্যন্ত ৩০টি সিনেমা ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমনিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১