• বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র এআইজি কামরুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) আইজিপি ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এর আগে তিনি সদর দপ্তরে মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগে দায়িত্ব পালন করে আসছিলেন।

অফিস আদেশে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের এআইজি মো. কামরুজ্জামান মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি বাংলাদেশ পুলিশের মুখপাত্রের দায়িত্ব পালন করে থাকেন। পুলিশ মুখপাত্রের নতুন দায়িত্ব পাওয়া মো. কামরুজ্জামান এর আগে র‌্যাব সদর দপ্তরে লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখায় সহকারী পরিচালক এবং ফরিদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার পর থেকে পুলিশ সদর দপ্তরে মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগ সামলে আসছিলেন তিনি।

এদিকে, একই আদেশে এআইজি (মুখপাত্র) হিসেবে দায়িত্ব পালন করে আসা সহকারী মহাপরিদর্শক মো. সোহেল রানাকে পুলিশের ইন্সপেকশন-২ শাখায় এআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০