• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মিয়ানমারে সেনাশাসনবিরোধী বড় বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজঃ মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ইয়াঙ্গুনে শনিবার সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তত হাজারখানেক বিক্ষোভকারীকে অংশ নিতে দেখা গেছে। 

ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা এএফপির প্রতিবেদকেরা এমন খবর দিয়েছেন।

গত সোমবার জনগণের ভোটে নির্বাচিত অং সান সু চি সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেয়। 

পরে দেশজুড়ে ভিন্নমতাবলম্বীদের প্রতি দমনপীড়ন শুরু করে দেয়া সেনাবাহিনী। সু চিসহ দেশটির অধিকাংশ আইনপ্রণেতাকে গ্রেফতার করা হয়।

বিক্ষোভে ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের লাল পতাকা উড়িয়ে ‘সামরিক একনায়ক সরে দাঁড়াও’ বলে বিক্ষোভকারীদের স্লোগান দিতে দেখা গেছে।

সামরিক সরকারের ধরপাকড় অগ্রাহ্য করে এদিন তরুণেরা রাস্তায় বেরিয়ে পড়েন। ফেসবুকসহ সামাজিকমাধ্যম ও দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েও বিক্ষোভকারীদের দমিয়ে রাখা যায়নি।

ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের কাছে লোকজন বিক্ষোভ নিয়ে এগিয়ে যান। এ সময় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা তিন আঙুলের অভিবাদন প্রদর্শন করতে দেখা গেছে তাদের।

এএফপির প্রতিবেদকেরা বলছেন, আশপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে একদল পুলিশ। কাছে একটি জলকামানের ট্রাক রাখা ছিল। 


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১