• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ভারতীয় দলে ফিরলেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের ভারতীয় সাজঘরে মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা যাবে।

ভারতকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা অধিনায়ককে মেন্টর করে বিরাট কোহলিদের দলের সঙ্গে রাখছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই।

সেই সঙ্গে বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন ধোনির নতুন ভূমিকার কথা।

আইপিএল শেষ হলেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর থেকেই দীর্ঘ প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি ধোনিকে। এরপর গত বছর ভারতের স্বাধীনতা দিবসে তিনি অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন। তারপর এই প্রথম ভারতীয় দলের সঙ্গে কাজ করবেন ‘ক্যাপ্টেন কুল’।

১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। ভারতের প্রথম খেলা ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে। ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বিরাট কোহলিরা। ৩ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১