• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

… সে নিজেকে রাজকুমারী ভাবত : মিথিলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : পুরোদমে মায়া ছবির প্রচারণা চালাচ্ছেন মিথিলা। এর মধ্যে তার করা ফটোশুটের ছবি ও ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের। এতে রাজকুমারীর বেশে দেখা গেছে মিথিলাকে। গতকাল সোমবার নতুন ফটোশুটের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে মিথিলা লিখেছেন, ‘এক সময় একটা ছোট্ট মেয়ে ছিল… সে নিজেকে রাজকুমারী ভাবত’।

কিছুদিনের মধ্যেই টলিউডের ছবিতে অভিষেক হবে মিথিলার। পরিচালক রাজর্ষি দে-র ছবি ‘মায়া’তে অভিনয় করছেন তিনি। শেক্সপিয়রের কালজয়ী নাটক ‘ম্যাকবেথ’-এর অনুপ্রেরণায়, মাহিরা থেকে মায়া হয়ে ওঠার নানান জার্নিতে এই পিরিয়ড ছবিতে ধরা দেবেন মিথিলা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। মায়া-তে তিনটে আলাদা বয়সে, ভিন্ন ভিন্ন লুকে ধরা দেবেন তিনি।

সম্প্রতি হয়ে গেছে ‘মায়া’র লোগো লঞ্চ অনুষ্ঠান, হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। রাজর্ষি দে-র মায়া’তে মিথিলার পাশাপাশি দেখা মিলবে কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, কনিনীকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, তনুশ্রী চক্রবর্তীসহ আরও অনেকের।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১