• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

চার শর্ত মেনে ১২ সেপ্টেম্বর থেকে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমও শুরু হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : চার শর্ত মেনে আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজের সঙ্গেই মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমও শুরু হচ্ছে। এরই মধ্যে সব বয়স্ক ও সহজ কোরআন শিক্ষা কেন্দ্র সপ্তাহে প্রতি সোম ও বুধবার খোলা রেখে ক্লাস শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামিক ফাউন্ডেশন থেকে চিঠি পাঠানো হয়েছে।

গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশনের চিঠিতে বলা হয়েছে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুকরণের লক্ষ্যে সরকার আগামী ১২ সেপ্টেম্বর সশরীরে বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির ক্লাস শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সপ্তাহে ছয়দিন করে পঞ্চম, অষ্টম ও এসএসসি ক্লাস এবং সপ্তাহে একদিন করে অন্যান্য শ্রেণির ক্লাস নেওয়ার বিষয়ে এবং প্রাক-প্রাথমিক শ্রেণির ক্লাস আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উল্লেখ্য, মহামারি করোনা পরিস্থিতি ক্রমে শিথিল হয়ে আসায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলছে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

যে সব শর্ত মানতে হবে :
১. শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। এক্ষেত্রে অন্যান্য বিষয়ের সঙ্গে আবশ্যিকভাবে প্রত্যেককে মাস্ক পরিধান করতে হবে। এছাড়া কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পানির ব্যবস্থা রাখতে হবে।
২. আবশ্যিকভাবে সামাজিক দূরত্ব রক্ষা করতে হবে।
৩. ক্লাস চলাকালে অভিভাবকদের শিক্ষা কেন্দ্রে উপস্থিতি নিরুৎসাহিত করতে হবে।
৪. শিক্ষকদের কোডিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করতে হবে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০