• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

পালিয়ে যাওয়া কর্মকর্তাদের আফগানিস্থানে ফেরার আহ্বান নতুন প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটির যেসব কর্মকর্তা পালিয়ে গেছেন তাদের সবাইকে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ।

বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, সরকার কূটনীতিক, দূতাবাস ও ত্রাণসহায়তাকারী সংস্থাগুলোরও নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছে। তারা একটি ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা ও সব দেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপনে আগ্রহী বলে জানান তিনি।
তালেবান সরকারের নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বলেন, আমরা আফগান জনগণের প্রতি বিশাল দায়িত্ব ও পরীক্ষার মুখোমুখি হয়েছি। আফগানিস্তানের এ ঐতিহাসিক মুহূর্তের জন্য অর্থ ও জীবনের দিক থেকে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছি। আফগান জনগণের জন্য রক্তপাত, হত্যা ও অবজ্ঞার পালা শেষ হয়েছে এবং আমরা এজন্য চরম মূল্য দিয়েছি।

এ সময় তিনি গত দুই দশক পশ্চিমা বাহিনী ও তাদের সমর্থিত আফগান সরকারের জন্য কাজ করা নাগরিকদের নিঃশর্ত ক্ষমার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০