• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

কিংবদন্তি পেলের গোলের রেকর্ড ভাঙলেন মেসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ ডেস্ক : বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এতে ৩-০ গোলের বড় জয় পেয়েছে আলবিসেলেস্তারা।

বুয়েন্স আইরেসে ম্যাচের শুরু থেকেই দাপুটে ছিল আর্জিন্টিনা। খেলার ১৪ মিনিটে ড্যানিয়াল পারেডেসের অ্যাসিস্ট থেকে প্রথম গোলটি করেন অধিনায়ক মেসি। আধিপত্য ধরে রাখলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।

তবে দ্বিতীয়ার্ধে আবারও সাফল্য পায় স্বাগতিকরা। এবার ৬৫ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন মেসি। আর ৮৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে দলের বড় জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

এর মধ্য দিয়ে ব্রাজিলের কিংবদন্তি পেলের আন্তর্জাতিক গোলের রেকর্ড ভেঙে দেন মেসি। এখন জাতীয় দলের হয়ে তার মোট গোল ৭৯। পেলের গোল ৭৭।

এই ৭৯ গোল করতে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি খেলেছেন  ১৫৩ ম্যাচ। এর সুবাদে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের (পুরুষ) তালিকায় মেসি আছেন শীর্ষে। তৃতীয় স্থানে আছেন তার পিএসজি সতীর্থ নেইমার। যিনি ১১২ ম্যাচে করেছেন ৬৮ গোল।

আর বিশ্ব ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি আছেন ষষ্ঠ স্থানে। অবশ্য এই তালিকায় তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন শীর্ষে। ১৮০ ম্যাচ খেলে জাতীয় দলের হয়ে রোনালদোর গোল ১১১টি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১