• রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মোদিকে ৭১টি গোলাপ দিয়ে জন্ম‌দি‌নের শু‌ভেচ্ছা জানিয়েছেন শেখ হা‌সিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিনে বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে শুক্রবার সকালে একাত্তরটি লাল গোলাপ সম্বলিত একটি ফুলের তোড়া ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, ১৯৫০ সালে ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি ভারতের গুজরাটের ভাডনগর শহরে জন্মগ্রহণ করেন। তিনি ৭ অক্টোবর ২০০১ থেকে ২২ মে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তীতে ২৬ মে ২০১৪ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

১৭ সেপ্টেম্বরে তার জন্মদিন থেকে ৭ অক্টোবর নরেন্দ্র মোদির রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দায়িত্বভার গ্রহণের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে রাষ্ট্রীয় ও দলীয় পর্যায়ে ২০ দিন ব্যাপী ‘সেবা ও সমর্পন অভিযান’ শীর্ষক ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসাবে আজ ১৭ সেপ্টেম্বর তার জন্মদিনে দেড় কোটি কোভিড ভ্যাক্সিন প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে-যা ভারতে এ পর্যন্ত একদিনে প্রদত্ত ভ্যাক্সিনের সর্বোচ্চ সংখ্যা।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১