• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

তত্ত্বাধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নাই, আর কখনো হবে না: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, তত্ত্বাধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নাই। তত্ত্বাবধায়ক সরকার আর কখনো হবে না। সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে আগামী সংসদ নির্বাচন।

তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো দলের অধীনে নয়। নির্বাচন কমিশন স্বাধীন। স্বাধীনভাবেই তারা নির্বাচন পরিচালনা করে থাকে।

আজ শনিবার বিকালে ভোলার চরফ্যাসন উপজেলার ব্রজগোপাল টাউন হলে সাবেক এমপি অধ্যক্ষ মরহুম এম.এম. নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে ১৩ বছরে বাংলাদেশকে বদলে দিয়েছেন। উন্নয়নের ছোঁয়া শুধু শহরে নয় গ্রাম-গ্রামান্তরেও লেগেছে। গামগুলোও এখন শহরে পরিণত হয়েছে। গ্রামেও এখন কাউকে আর খালি পায়ে দেখা যায় না। গ্রামের মানুষও এখন আর বাসি পান্তাভাত খায় না। এটাই হচ্ছে শেখ হাসিনার বদলে দেওয়া বাংলাদেশ।

এ সময় ডিজিটাল বাংলাদেশ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গ্রামে বসে এখন সারবিশ্বের সাথে যোগাযোগ করা যায়। মোবাইলের মাধ্যমে ঘরে বসেই টাকা লেনদেন করতে পারে সাধারণ মানুষ। ঘরে বসেই স্কুল-বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারছে। এটাই হচ্ছে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ।

মন্ত্রী আরও বলেন, বিএনপি নেতারা বলেছিল পদ্মা সেতু হবে না কিন্তু শেখ হাসিনার সরকার সেই পদ্মা সেতু বানিয়ে দেখিয়েছে। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন বিএনপি নেতারা এই পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াত করবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১