• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি কাঠের গুদাম ভস্মীভূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : চট্টগ্রাম বন্দরের নিমতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি কাঠের গুদাম ভস্মীভূত হয়ে গেছে। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন লাগার পর বন্দর ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের কর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় নিমতলা বস্তি এবং কয়েকটি আবাসিক ভবন অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

এদিকে, অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন কাঠ ব্যবসায়ীরা। ব্যবসায়ী মো. হেলাল বলছেন, কাঠের পাশাপাশি তাঁরা বিভিন্ন বোর্ডসহ নানা ধরনের সামগ্রী গুদামে মজুদ করে রেখেছিলেন। মুহূর্তের আগুনে সব ভস্মীভূত হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাশ জানান, খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত করার পর জানা যাবে। তবে বড় ধরনের ক্ষতি থেকে বস্তি এলাকাসহ কয়েকটি আবাসিক ভবনকে রক্ষা করা গেছে বলে জানান তিনি।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১