• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে সিসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাদল বলেন, গত বৃহস্পতিবার শ্রমিকদলের প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে রাখা হয়েছিল। শনিবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বেডে স্থানন্তর করা হয়েছে। আমরা ঢাকা মহানগরের দক্ষিণ শ্রমিকদলের নেতাকর্মীরা তাকে দেখতে এসেছি। আমরা তার সাথে কথা বলেছি। তিনি আগের চেয়ে সুস্থ অনুভব করছেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি কাজী আমির খসরু, উত্তর শ্রমিক দলের সভাপতি জুলফিকর মতিন, সাধারণ সম্পাদক কাজী শাহ আলম রাজা, সিনিয়র যুগ্ম সম্পাদক বদরুল আলম সবুজ ও মহানগর দক্ষিণের দফতর সম্পাদক মো: আবু কাউছার ভুঁইয়া উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১