• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

পুলিশ বাহিনীতে কাজে গতিশীলতা বাড়াতে বিধি মোতাবেক ছুটি দেওয়ার নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : পুলিশ বাহিনীতে কাজে গতিশীলতা বাড়াতে বিধি মোতাবেক সব সদস্যকে ছুটি দেওয়ার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। বুধবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

ডিএমপি কমিশনার, র‍্যাব ডিজি, সিআইডি প্রধান, এপিবিএন, হাইওয়ে পুলিশ, এন্টি টেররিজম, রেলওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), দেশের সব ডিআইজি, সব মেট্রোপলিটনের কমিশনার, পুলিশ সুপার ও বিভিন্ন ইউনিটের অধিনায়কদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পুলিশের কল্যাণ ও সার্বিক গতিশীলতার জন্য বিধিমোতাবেক সব পুলিশ সদস্যকে ছুটি প্রাপ্তি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, বর্তমানে বছরে পুলিশ সদস্যরা ২০ দিন ক্যাজুয়াল লিভ (সাধারণ ছুটি) পান। পাশাপাশি ৩৫ দিন আর্ন লিভ (অর্জিত ছুটি) আছে তাদের। ৩ বছর পরপর ‘রেস্ট অ্যান্ড রিক্রেশন লিভ’ নামে ১৫ দিনের ছুটিও প্রাপ্য তাদের। তবে অনেক পুলিশ সদস্যরই অভিযোগ, তারা নিয়মিত ছুটি পান না। তাই পুলিশের কাজে গতিশীলতা আনতে ছুটি নিশ্চিত করার এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১