• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সিরিয়া, প্রতিরক্ষা ইস্যুতে পুতিন ও এরদোয়ান বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ ডেস্ক : সিরিয়া ও প্রতিরক্ষা ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বৈঠক করেছেন। বুধবার দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আঙ্কারার কাছে মস্কোর আরও সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির সম্ভাবনাও উঠে আসে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার সোচিতে ব্ল্যাক সি রিসোর্টে এই আলোচনা শুরু হয়। এর মধ্য দিয়ে রুশ প্রেসিডেন্ট আইসোলেশন শেষ করলেন।

বৈঠকের আগে তুর্কি কর্মকর্তারা বলেছিলেন, পুতিনকে এক বছর আগে স্বাক্ষরিত সিরিয়ায় যুদ্ধবিরতি চুক্তিতে ফিরতে চাপ দেবেন এরদোয়ান। যাতে সিরিয়ার ইদলিবে রুশ ও সিরীয় বাহিনী তুর্কি সমর্থিত যোদ্ধাদের ওপর হামলা না চালায়।

পুতিন এ বিষয়ে শুধু বলেছেন, দুই দেশ ন্যায্যভাবে সফলতার সঙ্গে যেসব ক্ষেত্রে সহযোগিতা করেছে, এটি সেগুলোর একটি।

তিনি আরও বলেন, তুরস্কের সঙ্গে সমঝোতা অনেক সময় কঠিন হয়। কিন্তু দুই দেশই শিখে গেছে কীভাবে দ্বিপক্ষীয় স্বার্থ লালন করা সম্ভব।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১