• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

জাতীয় পার্টি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে রাজনীতি করছেঃ জি এম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১

আজ রবিবার ‍দুপুরে জাতীয় পার্টি বনানী কার্যালয় পার্টির অতিরিক্ত মহাসচিবদের সঙ্গে মত বিনিময়কালে সভাপতির বক্তব্যে জি এম কাদের বলেন, জাতীয় পার্টি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে রাজনীতি করছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ঘাটতির কারণে দেশে দুর্নীতি বেড়েই চলছে। বিশ্ব সংস্থাগুলোর মানদণ্ডে যখন বাংলাদেশকে দুর্নীতিবাজ দেশ হিসেবে পরিচিত করা হয় তা জাতির জন্য লজ্জাজনক।

জিএম কাদের বলেন,  জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। কোনও ভয়, লোভ বা মোহের কাছে জাতীয় পার্টি কখনও মাথা নত করবে না।

মত বিনিময়কালে অতিরিক্ত মহাসচিবদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (বরিশাল) গোলাম কিবরিয়া টিপু , প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (খুলনা) সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (সিলেট) এটিইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (রংপুর) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী , প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম) অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ।

এ টি / এনবি নিউজ


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০