• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

দেশে ৫ কোটি ৩৬ লাখ ২৪ হাজারের বেশি ডোজ করোনা টিকার প্রয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : দেশে এ পর্যন্ত পাঁচ কোটি ৩৬ লাখ ২৪ হাজার ৫৩৮ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন তিন কোটি ৫৮ লাখ ২৯ হাজার ৪১৮ জন, এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন এক কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ১২০ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে এক কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৬৫০ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে দুই লাখ ৬২ হাজার ৩৭৩ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে তিন কোটি ৫০ লাখ ২১ হাজার ৩৭ ডোজ। আর, মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫১ লাখ ৪৪ হাজার ৪৭৮ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পাঁচ কোটি ২৪ লাখ ১৭ হাজার ৬৭৪ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে পাঁচ কোটি ১৭ লাখ ২৯ হাজার ২১০ জন, এবং পাসপোর্ট নম্বর দিয়ে ছয় লাখ ৪৪ হাজার ৪৬৪ জন নিবন্ধন করেছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০