• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

১৮ বছর বয়সীরাও টিকা নিবন্ধনের সুযোগ পাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণকারীর বসয়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৫ বছর থেকে ১৮ বছর করা হচ্ছে এই বয়সসীমা। এ মাসের (অক্টোবর) শেষ সপ্তাহ থেকেই এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টিকা গ্রহণের বয়সসীমা কমিয়ে ২৫ বছর থেকে ১৮ বছর করার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই আমরা এ কার্যক্রম শুরু করতে পারব। আইসিটি বিভাগকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের প্রক্রিয়া শেষ হলেই আমাদের জানাবে এবং আমরা ঘোষণা দিয়ে ১৮ বছরের বেশি বয়সীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করব।
স্কুল শিক্ষার্থীদের টিকা প্রসঙ্গে শামসুল হক বলেন, ১২ বছর থেকে ১৭ বছরের সব স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। তাদের আপাতত ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে স্কুলের শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের সনদের মাধ্যমে টিকা নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দেশে মোট ১৩ কোটি ৮০ লাখ জনগণকে টিকার আওতায় আনা হবে। বর্তমানে সারাদেশে ২৮০০ কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, এ সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১