• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

চুক্তি অনুযায়ী মাত্রার চেয়ে বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

এনবি নিউজ ডেস্ক : বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে চুক্তি অনুযায়ী তাদের বেধে দেওয়া মাত্রার চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান। দেশটি ২০ শতাংশ সমৃদ্ধ ১২০ কিলোগ্রামের বেশি ইউরেনিয়াম তৈরি করেছে। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা জানান।

তিনি বলেন, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ১২০ কিলোগ্রাম ছাড়িয়েছি। এটি আমাদের হিসাবের চেয়েও বেশি আছে।

পরমাণু সংস্থার প্রধান বলেন, আমাদের জনগণ ভালোভাবে জানেন যে তারা (পশ্চিমা শক্তি) তেহরানের পরমাণু চুল্লিতে ব্যবহারের জন্য ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা বলেছে, তবে তারা তাদের কথা রাখেনি।
তিনি বলেন, ইউরেনিয়াম ২০ শতাংশ সমৃদ্ধ না করা হলে স্বাভাবিকভাবে তেহরান চুল্লিতে জ্বালানির সংকট দেখা দেবে।

সেপ্টেম্বরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা রিপোর্ট করেছিল যে ২০১৫ বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তিতে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করছে ইরান।

এতে বলা হয়, ইরানের ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ ৮৪.৩ কিলোগ্রাম, এর আগে মে মাসের রিপোর্টে এই পরিমাণ ছিল ৬২.৮ কিলোগ্রাম।

বিশ্ব শক্তির সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা ৩.৬৭ এর মধ্যে রাখার কথা, এই ইউরেনিয়াম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা যায়। তবে পরমাণু অস্ত্রের জন্য ইউরেনিয়াম ৯০ শতাংশের বেশি সমৃদ্ধ করতে হয়।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১