• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

করোনা : গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪, নতুন শনাক্ত ৫৪৩ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : করোনায় একদিনের হিসাবে দেশে আবারও মৃতের সংখ্যা বেড়েছে। এর বিপরীতে শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ জন। আর নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৫৪৩ জন। মঙ্গলবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আগের দিন মৃতের সংখ্যা ছিল ১১ জন, আর শনাক্ত হয়েছিল ৫৯৯ জন।

নতুন ১৪ জনকে নিয়ে মোট মৃত্যু হলো ২৭ হাজার ৭১৩ জনের। আর মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন।

১১ অক্টোবর সকাল ৮টা থেকে ১২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৯২৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ১৫৫টি। এখন পর্যন্ত ৯৯ লাখ ৯৮ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ২ দশমিক ৩৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ দশমিক ৬৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৫৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৭ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১০ জন এবং নারী ৪ জন। এরমধ্যে বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে মারা গেছেন ৬ জন, চট্টগ্রামে ৪ জন, খুলনায় ২ জন, বরিশালে ১ জন এবং রংপুরে ১ জন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১২ জন, বেসরকারি হাসপাতালে ১ জন এবং বাসায় ১ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১