• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শেখ হাসিনা জাতিকে স্বয়ংসম্পূর্ণ করতে নিরলসভাবে কাজ করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে দিয়েছেন রাজনৈতিক মুক্তি, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের পাশাপাশি জাতিকে স্বয়ংসম্পূর্ণ করতে নিরলসভাবে কাজ করে চলেছেন।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ‘এক্সপোর্ট কম্পেটিটিভনেস ফর জবস’ প্রকল্পের আওতায় ‘সেন্টার অব এক্সিলেন্স ফর সায়েন্স আন্ড টেকনোলজি’-এর ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘদিন স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় থাকায় দেশের কাক্ষিত উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রতিটি সেক্টরে এভাবে অগ্রগতি অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু হাইটেক সিটির ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, এক্সপোর্ট কম্পেটিটিভনেস ফর জবস’ প্রকল্পের প্রকল্প পরিচালক মো: মনসুরুল আলম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম প্রমুখ।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১