• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

আগামীকাল স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকা দেওয়া হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : দেশে আগামীকাল বৃহস্পতিবার স্কুল শিক্ষার্থীদের (১২ থেকে ১৭ বছরের বছর বয়সীদের) পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।

আজ বুধবার ফেসবুক লাইভে এসে তিনি একথা বলেন। তিনি জানান, প্রাথমিকভাবে ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

অধ্যাপক খুরশিদ আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছিলেন শিশুদেরকে টিকা দিতে হবে। সে লক্ষ্যে কাজ করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর আজকে জানাতে চাচ্ছে যে, আগামীকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজে আমরা এই টিকার একটি টেস্ট রান শুরু করবো।’
তবে এই টিকাগ্রহীতাদেরকেও পর্যবেক্ষণে রাখা হবে জানিয়ে তিনি বলেন, ‘আপনারা এর আগেও দেখেছেন, আমরা যেকোনও টিকা দেওয়ার আগে একটি টেস্ট রান করি। এরপর কিছুদিন পর্যবেক্ষণ করি এবং তারপর ফাইনাল কাজে নামি।’
এবারের টেস্ট রানের জায়গাটি বেছে নিয়েছি মানিকগঞ্জকে মন্তব্য করে তিনি বলেন, ‘এটা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্বাচনি এলাকা, সেখান থেকে এবারের এই কার্যক্রম শুরু করছি।’

মহাপরিচালক বলেন,‘প্রাথমিকভাবে দুটো সরকারি বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সীদের বেছে নিয়েছি এবং তাদেরকে ফাইজার বায়োএনটেকের টিকা দেবো। আর টেকনিক্যাল কারণে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজে এটা শুরু করবো।’

তিনি বলেন, ‘টিকা দেবার পর শিশুদেরকে ১০ থেকে ১৪ দিন পর্যবেক্ষণ করবো— শিশুদের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা। তারপর ঢাকায় আমরা বড় আকারে এই টিকা কার্যক্রম শুরু করবো।’ সে ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিবসহ অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারাও সংযুক্ত হবেন বলে আমরা আশা করছি, বলেন তিনি।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১