• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

জাতীয় পার্টির শেরীফা কাদের মনোনয়নপত্র দাখিল করলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টির মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরীফা কাদের।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে যুগ্ম-সচিব মো. আবুল কাসেম-এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সমাজ কল্যাণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন, মটর শ্রমিক পার্টির সহ-সভাপতি কাজী মামুন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নাহার ইতি।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১