• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শুল্ক প্রত্যাহারের পরেও পেয়াজের দাম খুব একটা কমবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : অস্থিতিশীল পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আমদানি শুল্ক প্রত্যাহার করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে শুল্ক কমানো হলেও ভারতে পেঁয়াজের উৎপাদন কম এবং দাম বেশি থাকায় দেশের বাজারে দাম খুব একটা কমবে না বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন শুল্ক প্রত্যাহারের পরেও ৪২ থেকে ৪৬ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করতে হবে।

তবে শীতে দেশে নতুন পেঁয়াজ ওঠা শুরু করলে দাম কমবে বলে জানিয়েছেন হিলি বন্দরের আমদানিকারকরা।

বন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন বলেন, ভারতের বিভিন্ন প্রদেশে অতিবৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হয়েছে। এ কারণে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দাম। দেশে বাড়তি দামে আনা পেঁয়াজ বেশি দামেই বিক্রি করতে হবে।

তার দাবি, আমদানি শুল্ক প্রত্যাহারের কারণেও খুব একটা দাম কমবে না। কারণ প্রতি কেজিতে দুই টাকা ৭০ পয়সা শুল্ক কমবে। এদিকে ভারতে পূজার কারণে পেঁয়াজের বাজার এবং পোর্টে লোডিং বন্ধ থাকায় সরবরাহ কম হয়েছে। সব মিলিয়ে দাম খুব একটা কমবে না।

তিনি আরও বলেন, এখন ভারতে যে বাজার, তাতে করে শুল্ক প্রত্যাহার হলেও বন্দরে ৪৫ থেকে ৪৬ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে হবে।

আমদানিকারক মোবারক হোসেন বলেন, পেঁয়াজের দাম কমার জন্য শীত পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন নতুন পেঁয়াজ ও পাতা বাজারে এলে এবং ভারতের বিভিন্ন এলাকায় নতুন জাতের পেঁয়াজ ওঠা শুরু হলে দাম কমে আসবে।

এই ব্যবসায়ীর মতে দেশে পেঁয়াজের যথেষ্ঠ মুজত রয়েছে। ব্যবসায়ীরা ধীরে ধীরে তা বাজারে ছাড়ছেন। তবে মজুত পেঁয়াজে শীত পড়া মাত্র চারা গজাবে। তখন বাধ্য হয়ে ২০ টাকা দরে হলেও পেঁয়াজ ছেড়ে দেবেন ব্যবসায়ীরা।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১