• সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নে হাইকোর্টে রিট দায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজঃ আজ সোমবার আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নে হাইকোর্টে একটি  রিট দায়ের করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ

রিট আবেদনে আইন সচিব, আইন কমিশনের চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, বার কাউন্সিলের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, বার কাউন্সিলের সচিব ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে।

আবেদনে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- সেই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, সারা বাংলাদেশে গত কয়েক বছরে ৬৭ জনের বেশি বিজ্ঞ আইনজীবী হত্যা, নির্যাতন, হামলা-অপহরণের শিকার হয়েছেন। এ সংখ্যা আরও বেশি হতে পারে।

আইনজীবীদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন চাঞ্চল্যকর ও স্পর্শকাতর মামলা পরিচালনা ও শুনানি করতে  হয়। যে কারণে কোর্ট রুম থেকে বের হয়েই আদালতের অফিসার তথা আইনজীবীরা সম্পূর্ণ নিরাপত্তাহীন হয়ে পড়েন এবং বিভিন্ন সময়ে অমানুষিক ও বর্বর নির্যাতনের শিকার হতে হয়।

আগামী সপ্তাহে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১